লোহাগাড়ায় মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা শুরু

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৭, ২৩:২০

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা পরিষদ এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পূর্ব পাশের মাঠে মাসব্যাপী মহান মুক্তিযুদ্ধের বিজয় মেলা ৩০ ডিসেম্বর থেকে শুরু হয়েছে। আগামী ২৪ জানুয়ারী পর্যন্ত এ মেলা চলবে।

শনিবার সকালে বিজয় মেলা পরিষদের উদ্যোগে উপজেলা সদরের বটতলী মোটর স্টেশন থেকে এক বিজয় র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার সড়ক প্রদক্ষিণ করে বিজয় মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।

পরে মেলা প্রাঙ্গণে উপজেলা বিজয় মেলা পরিষদের চেয়ারম্যান, যুদ্ধকালীন কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ।

উপজেলা আওয়ামলীগের সাধারণ সম্পাদক মো: সালাউদ্দিন হিরুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন  আওয়ামী লীগ নেতা এডভোকেট একেএম সিরাজুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা শামীমা হারুন লুবনা,  চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা আনোয়ার কামাল, বিজয় কুমার বড়ুয়া,  উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী ও ইউপি চেয়ারম্যান নুরুচ্ছাফা চৌধুরী প্রমূখ।  

ইত্তেফাক/নূহু