কুষ্টিয়ায় ট্রলির ধাক্কায় নৈশপ্রহরী নিহত

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৭, ১৩:১০
 
কুষ্টিয়া-দৌলতপুর সড়কের আল্লারদর্গা নাসিরনগরের নিকট মাটি বোঝাই ট্রলির ধাক্কায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের নৈশপ্রহরী নিহত হয়েছেন।রবিবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত নৈশপ্রহরী কলিমুদ্দিন (৬৫) ভেড়ামারা উপজেলার কাজীহাটা গ্রামের বাসিন্দা। তিনি অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য।
 
দৌলতপুর থানার ওসি শাহ দারা খান জানান, কলিমুদ্দিন রাতের ডিউটি শেষে সকালে বাড়ি ফিরছিলেন। এসময় একটি মাটিভর্তি ট্রলি তাকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান।
 
ইত্তেফাক/জামান