গৌরনদীতে ইউপি সদস্যদের সমর্থদের মধ্যে সংঘর্ষে আহত ১০

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৭, ১৭:৫২
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশালের গৌরনদী উপজেলার চাঁদশী ইউনিয়ন পরিষদের দুই সদস্যের সমর্থকদের মধ্যে শনিবার রাতে দফায় দফায় হামলা-পাল্টা হামলার ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ৩টি দোকান ভাঙচুর করা হয়েছে। হামলা-পাল্টা হামলায় উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছে। 
 
দোকান ভাঙচুর ও ব্যবসায়ীদের উপর হামলার প্রতিবাদে চাঁদশী বাজারের ব্যবসায়ীরা রবিবার ভোর থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করে বিক্ষোভ মিছিল করেন। খবর পেয়ে গৌরনদী মডেল থানার ওসি মোঃ মনিরুল ইসলাম একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে বিচারের আশ্বাস দিলে ব্যবসায়ীরা দুপুর ১২টার দিকে ধর্মঘট প্রত্যাহার করে নেয়। এলাকায় উত্তেজনা বিরাজ করায় বাজারে পুলিশ মোতায়েন করা হয়েছে।
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার চাঁদশী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য, যুবলীগ নেতা ও সহকারী শিক্ষক লটন সরদার ও অপর যুবলীগ নেতা, ইউপি সদস্য সৈয়দ সুলভের মধ্যে দীর্ঘ দিন যাবত আধিপত্যকে বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এর বিরোধের জের ধরে শনিবার রাত সাড়ে ৭টার দিকে নাঠৈ গ্রামের সৈয়দ সুলভের নেতৃত্বে ৫০ থেকে ৬০ জন সমর্থক লাঠিসোটা ও লোহার রট নিয়ে অতর্কিত ভাবে চাঁদশী বাজারে হামলা চালায়। এ সময় প্রতিপক্ষ লিটন সরদারকে খোঁজাখুঁজি করতে থাকে। লিটনকে না পেয়ে তার বড় ভাই বনি আমীন সরদারের হার্ডওয়ার দোকান ভাঙচুর করে তাকে মারধর করে। বাজারের ব্যবসায়ীরা ও তার স্বজনরা পাল্টা হামলা চালালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। হামলা ও সংঘর্ষে মামুন মীর, বনি আমীন সরদার,  শামীম আকন, মকবুল সরদার, ইফাদ হোসেন, তানজিলসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। এ সময় গিয়াস উদ্দিন কাজীর হোটেল, মকবুল বেপারীর ফার্মেসীর দোকান ভাঙচুর করা হয়। আহতদের মধ্যে গুরুতর প্রথম দুইনকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ও পরের জনকে গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দোকান ভাঙচুর ও ব্যবসায়ীদের উপর হামলার প্রতিবাদে চাঁদশী বাজারের ব্যবসায়ীরা রবিবার ভোর থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করে হামলাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন। খবর পেয়ে গৌরনদী মডেল থানার ওসি মোঃ মনিরুল ইসলাম একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে বিচারের আশ্বাস দিলে বিক্ষুব্ধ ব্যবসায়ীদের দুপুর ১২টার দিকে ধর্মঘট প্রত্যাহার করে নেয়। এলাকায় উত্তেজনা বিরাজ করায় বাজারে পুলিশ মোতায়ন করা হয়েছে।
 
গৌরনদী মডেল থানার ওসি মোঃ মনিরুল ইসলাম জানান, বাজারে পুলিশ মোতায়ন করা হয়েছে। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেয় নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
 
ইত্তেফাক/রেজা