শেরপুরে মোবাইল ফোনে ডেকে নিয়ে যুবককে হত্যা

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৭, ১৮:১০
 
বগুড়ার শেরপুর উপজেলার রামনগর পশ্চিমপাড়া গ্রামের তৌহিদুল ইসলামকে (২৬) মোবাইল ফোনে ডেকে নিয়ে করে হত্যা করা হয়েছে। শেরপুর থানার পুলিশ রবিবার দুপুরে তার লাশ উদ্ধার করেছে। 
 
এলাকাবাসী জানান, রামনগর পশ্চিমপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে তৌহিদুল ইসলামকে শনিবার রাত সাড়ে ৮টার দিকে কে বা কারা মোবাইল ফোনে ডেকে নিয়ে যায়। এর পর সে আর বাড়ি ফেরেনি।  রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে করতোয়া নদীর পাড়ে তৌহিদুলের লাশ পাওয়া যায়। 
 
শেরপুর থানার অফিসার ইনচার্জ খান মো. এরফান জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।  
 
ইত্তেফাক/ইউবি