কালিয়াকৈরে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা

আপডেট : ০১ জানুয়ারি ২০১৮, ১২:৫৯
 
গাজীপুরের কালিয়াকৈরে শফিক নামে এক কিশোরকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।
 
নিহত শফিক কুড়িগ্রাম সদর উপজেলার বোয়ালিচর গ্রামের মো.কালাম মিয়ার ছেলে।
 
জানা গেছে, ভোরে শফিকের গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিত্সাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
 

ইত্তেফাক/এএম।