কামারখন্দে ট্রেনের ধাক্কায় মোখলেছুর রহমান (৫৫) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চৌবাড়ী গ্রামের মৃত আব্দুল মজিদ চৌধুরীর ছেলে ও বেলকুচি উপজেলার বানিয়াগাঁতী স্কুল ও কলেজের শারীরিক শিক্ষা বিষয়ের শিক্ষক।
সোমবার দুপুর ২টার দিকে মোটরসাইকেল নিয়ে সিরাজগঞ্জ শহরে যাওয়ার পথে উপজেলার ঝাঐল ওভারব্রিজ এলাকার রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সিরাজগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, এ ঘটনায় কোন সন্দেহ না থাকায় নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
