ফেনী শহরের ধর্মপুর এলাকায় সোমবার ভোরে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আনোয়ার হোসেন নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।
র্যাব-৭ এর কমান্ডিং অফিসার শাফায়েত জামিল জানান, গোপন সূত্রে খবর পেয়ে ধর্মপুর এলাকা ঘেরাও করা হয়। মাদক ব্যবসায়ীরা র্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছুঁড়তে থাকে। এ সময় র্যাবও পাল্টা গুলি করে। এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ব্যবসায়ী আনোয়ার হোসেনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, আনোয়ার হোসেনের বিরুদ্ধে ফেনী থানায় ধর্ষণ, ডাকাতি, অস্ত্র, মাদক ও চোরাচালানসহ মোট ১০টি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে বিভিন্ন প্রকার অস্ত্র উদ্ধার করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি
