মৌলভীবাজারে জেপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট : ০১ জানুয়ারি ২০১৮, ১৮:৪৮
 
মৌলভীবাজারে জাতীয় পার্টির (জেপি) ৩২তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে জেলা জেপির সদস্যরা। 
 
সোমবার বিকেলে শহরের পৌর জনমিলন কেন্দ্রে জেপির সদস্য নজমূল হক শিবলুর সভাপতিত্বে ও মামুনুর রশিদ মামুন এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সমপাদক রাশিদুল হাসান চৌধুরী কাজল। 
 
এ ছাড়া আলোচনা সভা ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন জেলা,জেপি পৌর ও বিভিন্ন উপজেলা থেকে আগত জাতীয় পার্ট জেপির নেতারা। 
 
 
ইত্তেফাক/ইউবি