মতলব উত্তরে ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট : ০১ জানুয়ারি ২০১৮, ১৮:৫৯
মতলব উত্তরে দৈনিক ইত্তেফাকের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার বিকেলে র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ মিলনায়তনে শেষ হয়।
 
পরে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  ইত্তেফাকের মতলব উত্তর সংবাদদাতা শামছুজ্জামান ডলারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আহমদ মঞ্জু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার। এছাড়া বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ আনোয়ারুল হক, প্রানিসম্পদ কর্মকর্তা ফারুক আহমেদ, কৃষি কর্মকর্তা মো. সালাউদ্দিন, উপজেলা প্রকৌশলী এনামুল হক, শিক্ষা কর্মকর্তা ইকবাল হোসেন ভূইয়া, সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন প্রমুখ।
 
ইত্তেফাক/ইউবি