সিলেটের গোলাপগঞ্জে পালিত হলো বই উৎসব। আজ সোমবার সারাদেশের মতো গোলাপগঞ্জ উপজেলায় ও উৎসবমুখর পরিবেশে বিতরণ করা হয় সব স্কুল মাদ্রাসায় পাঠ্যবই। প্রতিবছর বছরের প্রথমদিনে সারাদেশে বই বিতরণ করা হয়। উপজেলার ঢাকা দক্ষিণ বহুমুখি উচ্চবিদ্যালয় ও কলেজে উপজেলা প্রশাসন বই বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ পাল, ঢাকা দক্ষিণ বহুমুখি স্কুল ও কলেজের অধ্যক্ষ, শিক্ষাক ও অভিভাবকরা।
উল্লেখ, ওই উপজেলায় ৪৫ টি স্কুল ও ৩৩ টি মাদ্রাসা রয়েছে। আজ স্কুল পর্যায়ে ৩ লাখ ৪৮ হাজার ৩১ টি বই ও মাদ্রাসায় এক লাখ ১৩ হাজার ৩৬৪ টি বই বিতরণ করা হয়।
ইত্তেফাক/কেকে
