সাবেক সাংসদ অধ্যাপক শহীদুল ইসলাম অসুস্থ

আপডেট : ০২ জানুয়ারি ২০১৮, ০২:৪২

জাতীয় সংসদের ৭৬ নং কুষ্টিয়া-২ (মিরপুর- ভেড়ামারা) আসনের বিএনপি দলীয় সাবেক সাংসদ ও জেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক শহীদুল ইসলাম (৬৬) গুরুতর অসুস্থ। তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বর্ষিয়ান এ রাজনীতিবিদ অসুস্থ হয়ে পড়লে ২৫ ডিসেম্বর তাঁকে এ বেসরকারী হাসপাতালটিতে ভর্তি করা হয়। বর্তমানে তিনি ওই হাসপাতালটির ৬৬৫ নং কেবিনে নিউরোলোজি চিকিৎসকের তত্বাবধানে রয়েছেন।

উন্নত চিকিৎসার জন্য শিগগিরই তিনি সিঙ্গাপুর যাবেন বলে জানা গেছে। অধ্যাপক শহীদুল ইসলামের আশু রোগমুক্তি ও দীর্ঘায়ুর জন্য তাঁর সহধর্মিনী সাবেক সাংসদ শেলিনা শহীদ সবার দোয়া কামনা করেছেন।

ইত্তেফাক/নূহু