সংবাদপত্র সেবী ও সমাজ সেবক বাচ্চু মিয়া আর নেই

আপডেট : ০২ জানুয়ারি ২০১৮, ১১:১২
 
ভালুকা পত্রিকা বিতানের মালিক মো. বাচ্চু মিয়া মঙ্গলবার ভোরে মেজরভিটায় নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।
 
তিনি তিন ছেলে, তিন মেয়ে , গুণগ্রাহীসহ আত্বীয় স্বজন রেখে গেছেন। তিনি ভালুকার সর্বপ্রথম পত্রিকাসেবী হিসাবে মৃত্যুর আগ পর্যন্ত সকল পত্রিকার এজেন্ট হিসাবে দায়িত্ব পালন করে গেছেন। পাশাপাশি তিনি প্রেসক্লাব প্রতিষ্ঠা, বিভিন্ন পত্রিকায় সাংবাদিক  নিয়োগে সার্বিক সহযোগিতা করেছেন। এছাড়াও বিভিন্ন সমাজসেবামূলক কাজে জড়িত ছিলেন।
 
বাদ জোহর উপজেলা পরিষদ চত্ত্বরে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। বাদ আসর জানাজা শেষে গফরগাও নিজ গ্রামে দাফন করা হবে। তার মৃত্যুতে প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রেসক্লাবসহ সাংবাদিক সমাজ গভীর শোক প্রকাশ করেছেন । প্রকাশ প্রতিদিন সূর্যোদয়ের সাথে সাথেই সংবাদপত্র সেবী ও সমাজ সেবক বাচ্চু মিয়া হকারদের কাছে তুলে দিতেন।
 
ইত্তেফাক/এএম।