রাজবাড়ীতে লালন সংগীত সন্ধ্যা

আপডেট : ০২ জানুয়ারি ২০১৮, ১৪:৫৫
 
পৌষের কনকনে শীতে গতকাল সোমবার রাতে রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের বড়নূরপুরের সর্দারকান্দি এলাকায় লালন সংগীত সন্ধ্যায় মুখরিত ছিলো লালন ভক্তদের মন।
 
আনন্দ উদ্দীপনার মধ্যে দিয়ে শহীদওহাবপুর ইউনিয়নের ফকীর আব্দুল মজিদ(ড্রাইভার) এর ব্যক্তিগত উদ্যোগে তার ছেলে কাজী ফরিদুল হোসেনের জন্মদিন উপলক্ষে এ লালন সংগীত সন্ধ্যার আয়োজন করেন।
 
লালন সংগীত সন্ধ্যা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাড. মো. ইমদাদুল হক বিশ্বাস।
 
এসময় উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য নূর মোহাম্মদ ভুঁইয়া, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সানাউল্লাহ বিশ্বাস, শহীদওহাবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহিন খান, যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম, হাবিবুর রহমান (বাবু), চুন্ন খান, শাহ নেওয়াজ স্বপন সহ প্রমুখ। লালন সংগীত সন্ধ্যায় প্রায় ৪ শতাধিক লালন গানের ভক্তগণ উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/জামান