তাড়াশে কুকুরের কামড়ে আহত ১৭

আপডেট : ০২ জানুয়ারি ২০১৮, ১৫:৩৬
 
সিরাজগঞ্জের তাড়াশে কুকুরের কামড়ে ১৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার বিকেলে উপজেলার বারুহাস ইউনিয়নের বিনসাড়া গ্রামে।
 
আহতদের তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ভুক্তভোগী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওইদিন ১টি পাগলা কুকুর বিনসাড়া বাজার এলাকায় ১৭ জন পথচারীকে কামড় দিয়ে গুরুতর আহত করে। আহতরা হলেন, একই গ্রামের ইব্রাহীম হোসেন (৩৮), সুজাব আলী (৪০), শরিফুল ইসলাম (৩৫), আব্দুল করিম (৬০), ইব্রাহীম হোসেন ওরফে ইব্রা (৩৩) মোছা: ফাতেমা খাতুন ( ২৫) ও শ্রী সুমন (১৫) সহ অঙ্গাত আরো ১০ জন।
 
আহতদের তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এদিকে ভ্যাকসিন না থাকায় চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে আক্রান্তদের। কুকুরের কামড়ে আহতদের আতঙ্কিত না হয়ে ভ্যাকসিন নেয়ার পরামর্শ দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. আসিফ হোসেন। একই সঙ্গে শিগগিরি ভ্যাকসিনের ব্যবস্থা করা হবে বলেও তিনি জানান।
 
ইত্তেফাক/জামান