নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পিকআপের ধাক্কায় দুই শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে মহাসড়কের পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম শাহীন (২৫) ও নাসির হোসেন (৩০)। তারা দুজনই মেঘনা গ্রুপের শ্রমিক। শাহিনের বাড়ি সিরাজগঞ্জ ও নাসিরের বাড়ি নোয়াখালী।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে শ্রমিক শাহিন ও নাসির তাদের কর্মস্থল মেঘনা ঘাটে অবস্থিত ফ্রেশ কোম্পানির ফ্যাক্টরিতে যাচ্ছিলেন। রাস্তা পার হওয়ার সময় ঢাকা থেকে কুমিল্লাগামী একটি পিকআপ তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজন মারা যান। তারা উপজেলার পিরোজপুর ইউনিয়নের মৃধাকান্দী গ্রামে ভাড়া থাকতেন।
ইত্তেফাক/ইউবি
