রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

আপডেট : ০২ জানুয়ারি ২০১৮, ১৭:৪২
 
রাজশাহী মহানগরীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে নগরীর রায়পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 
 
নগরীর রাজপাড়া থানার ওসি হাফিজুর রহমান জানান, দুপুরে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি কমিউটার ট্রেনের নিচে কাটা পড়েন ওই ব্যক্তি। পরে তার লাশ উদ্ধার করা হয়। 
 
রাজশাহী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইকবাল বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। 
 
ইত্তেফাক/ইউবি