১৬ ডাকাত গ্রেফতার

আপডেট : ০২ জানুয়ারি ২০১৮, ১৯:০২
 
ময়মনসিংহে সোমবার রাতে ডাকাতির প্রস্তুতিকালে ১৬জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
 
তারা হলো- আরিফ, পরিমল, সোহেল, রোকন, বাবুল, সানী, অন্তর, বকুল, বাবুল, সোহেল, অন্তর, বজলু সোহেল, সালাম, রফিকুল, জালাল উদ্দিন, আনোয়ার ও আ. কদ্দুছ। তাদের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) সাকের আহম্মদ জানিয়েছেন। 
 
 
পুলিশ জানায়, সোমবার রাতে একটি ডাকাতদল শহরের ভাটি কাশর এলাকায় ডাকাতির প্রস্তুতি নেয়। খবর পেয়ে ১নং ফাঁড়ির পুলিশ পরিদর্শক রুহুল কুদ্দুছ খানের সহায়তায় ফাঁড়ির টিএসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে।
 
ইত্তেফাক/আরকেজি