শাহজাহান কামাল মন্ত্রী হওয়ায় লক্ষ্মীপুরে আনন্দ মিছিল

আপডেট : ০২ জানুয়ারি ২০১৮, ২০:৪৩
 
মন্ত্রী হিসেব শপথ নেয়ায় লক্ষ্মীপুর সদর-৩ আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামালকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে জেলা ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগ।
 
মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে তিনি মন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করার পর লক্ষ্মীপুরের মানুষ আনন্দে মেতে উঠেন। এ সময় শহরের বিভিন্ন স্থানে আতশ-বাজি পুটিয়ে আনন্দ উৎসবে মেতে উঠেন আওয়ামী লীগের নেতাকর্মীসহ সাধারণ মানুষ।
 
রাত সাড়ে ৭টার দিকে শহরের উত্তর তেমুহনী থেকে আনন্দ মিছিল বের করেন জেলা ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতা-কর্মীরা। মিছিলটি শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উত্তর তেমুহনী এলাকায় এসে সমাবেশে মিলিত হয়। মিছিলে নেতা-কর্মীরা শাহজাহান কামালকে মন্ত্রী করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লক্ষ্মীপুরবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।
 
ইত্তেফাক/ইউবি