সাতকানিয়ায় জামায়াত কর্মী আটক

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৮, ১৩:২৬
 
চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জামায়াতের কর্মী মো. কামাল উদ্দিনকে (৪৫) আটক করেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তাকে আটক করা হয়। তিনি উপজেলার ছদাহা ইউনিয়নের আফজলনগর এলাকার আশরাফ আলী প্রকাশ টুনু মিয়ার ছেলে।
 
জানা যায়, গত ২ জানুয়ারি সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া থানার সহকারী উপ-পরিদর্শক মো. ইসমাইল সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকার হাসমতের দোকানের সামনে থেকে কামাল উদ্দিনকে আটক করে। তার বিরুদ্ধে থানায় হত্যা, যানবাহন ও স্থাপনায় অগ্নিসংযোগ, বিস্ফোরক দ্রব্য, অস্ত্র আইন ও এাস সৃষ্টি সহ ১৮টি মামলা রয়েছে।
 
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল হোসেন জামায়াত কর্মী কামাল উদ্দিনকে আটকের বিষয়টি ইত্তেফাককে নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/জামান