কিশোরগঞ্জের নিকলী উপজেলার জারুইতলা গ্রামে গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত একটি পাগলা শিয়ালের কামড়ে ১৫জন আহত হয়েছেন। পাগলা শিয়ালের কামড় থেকে বাদ যায়নি গবাদি পশুও।
এলাকাবাসী ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, পাগলা শিয়ালের কামড়ে আহত ব্যক্তিরা হলেন, তানভির মিয়া (৯), মনোরা বেগম (৬৫), দুলেনা (৩৫), কাশেম মিয়া (৪৮), হিরা মিয়া (১২), জলুরা বেগম (৪৫), রইছ উদ্দিন (৪০), উসমত আলী (৫০), সমিনা খাতুন (৫৫), সোহাগ মিয়া (২৫), আদিস আলী (৫৫), রুবেল মিয়া (২৫), লাইজু বেগম (২৫), আবুনা আক্তার (৫০) ও রবিদাস (৩০)। তারা সবাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন।
জারুইতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম জানান, আজ বুধবার ভোরে এলাকাবাসী পাগলা শিয়ালটি হত্যা করতে সক্ষম হয়েছে। নিকলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ( ইউএইচ ও) ডা. আস আদ দীন মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ইত্তেফাক/জামান
