যশোরের ঝিকরগাছায় বোমা হামলা চালিয়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেনের ভাই আব্বাস হোসেনকে (৪০) হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে চন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। আব্বাস উপজেলার চন্দ্রপুর গ্রামের হাজরা মোড়লের ছেলে।
স্থানীয়রা জানান, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক কামাল হোসেন ও তার ভাই আব্বাস হোসেন বাড়ির সামনে অবস্থান করছিলেন। এ সময় দুর্বৃত্তরা এসে তাদের ওপর বোমা হামলা চালায়। হামলার সময় কামাল হোসেন দৌড়ে সরে গেলে বোমার আঘাতে গুরুতর আহত হন আব্বাস হোসেন। হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।
যশোরের সহকারী পুলিশ সুপার ইমরান মেহেদী জানান, রাজনৈতিক বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ লাশ উদ্ধার করেছে।
ইত্তেফাক/ইউবি
