রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে এক ভুয়া চিকিৎসককে আটক করেছে পুলিশ। তার নাম সরফরাজ নাজ শান্ত (৪০)। বুধবার দুপুর ১টার দিকে তাকে আটক করা হয়।
চিকিৎসক পরিচয় দিয়ে সরফরাজ হাসপাতালের রোগীর স্বজনদের সঙ্গে প্রতারণার চেষ্টা করছিল বলে পুলিশ নিশ্চিত করেছে। সরফরাজ নগরীর হেতেম খাঁ এলাকার জনৈক দিলদার হোসেনের ছেলে।
নগরীর রাজপাড়া থানার ওসি হাফিজুর রহমান জানান, সরফরাজ রামেক হাসপাতালের ২৯ নম্বর ওয়ার্ডে গিয়ে রোগীকে চিকিৎসা দেয়ার নাম করে স্বজনদের সাথে প্রতারণার চেষ্টা করছিল। বিষয়টি টের পেয়ে ওই ওয়ার্ডের নার্সরা হাসপাতাল পুলিশ বক্সে খবর দেন। পরে পুলিশ গিয়ে সরফরাজকে আটক করে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/ইউবি
