ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক রুহুল আমিনের বিরুদ্ধে ১৫ লাখ টাকার ঘুষ গ্রহণ করার অভিযোগে আদালত সমন জারি করেছেন। মামলার বাদী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী শরিফুল ইসলাম ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা আমলে নিয়ে মঙ্গলবার কুষ্টিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ মাসুদ উজ জামান ওই শিক্ষকের নামে সমন জারি করেন।
শরিফুল ইসলামের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় ওই শিক্ষক চাকরি দেওয়ার নাম করে ১৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এরপর ওই শিক্ষার্থীকে চাকরি দিতে ব্যর্থ হন।
রুহুল আমিন বলেন, ‘উদ্দেশ্যেমূলক ভাবে ওই শিক্ষার্থী আমাকে হেয় করার চেষ্টা করছে। আমি নিজেও ওই শিক্ষার্থীর নামে ইবি থানায় জিডি করেছি। এছাড়াও এডিএম কোর্টে মামলা করা হয়েছে। তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হয়েছে।’
ইত্তেফাক/আরকেজি
