কাভার্ডভ্যান চাপায় ট্রাফিক পুলিশ নিহত

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৮, ১৯:৩১
 
ফেনীর ফতেহপুর রাস্তার মাথায় বুধবার সকালে কাভার্ডভ্যান চাপায় প্রবাদ চন্দ্র সিংহ (৫৬) নামে ট্রাফিক পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। তার বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামের বাগৈর গ্রামে।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, দায়িত্ব পালনের সময় ট্রাফিক পুলিশের কনস্টেবল প্রবাদ চন্দ্র সিংহকে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী কাভার্ডভ্যান চাপা দিলে গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন।  
 
ফেনী ট্রাফিক পুলিশের পরিদর্শক (ওসি) মীর গোলাম ফারুক সড়ক দুর্ঘটনায় ট্রাফিক পুলিশের এক সদস্য নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/আরকেজি