গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ৪বছর পর বুধবার নতুন অ্যাম্বুলেন্স প্রদান ও সেবা কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট নাজিম উদ্দিন আহমেদ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রবিউল ইসলামের সভাপতিত্বে স্বাস্থ্য সহকারী মো. ইলিয়াস উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহের সিভিল সার্জন ডা. একেএম আবদুর রব, জেলা ইপিআই সুপার মো. এমদাদুল হক, জুনিয়র কনসালটেন্ট ডা. মো. মহসীন, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি ম. নূরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. হেলাল উদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন জুয়েল, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, দফতর সম্পাদক শফিকুল ইসলাম মিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. সোহেল রানা প্রমুখ।
গৌরীপুর হাসপাতালে চালক না থাকায় গ্যারেজে ১টি ও হাসপাতাল চত্বরে পড়ে থেকেই বিকল হয় আরো ২টি অ্যাম্বুলেন্স। পরপর দুইজন অ্যাম্বুলেন্স চালকের উপর সন্ত্রাসী হামলার কারণে প্রায় ৪বছর ধরে হাসপাতালের অ্যাম্বুলেন্স সার্ভিস বন্ধ ছিল।
ইত্তেফাক/আরকেজি
