সিলেট ওসমানী বিমানবন্দর থেকে ৭ কেজি সোনা উদ্ধার

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৮, ২১:৪৮
 
সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি ফ্লাইট থেকে সাত কেজি স্বর্ণ উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দারা।
 
বুধবার বিকালে ‘ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে কাস্টমস ও শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা অভিযান চালিয়ে এ স্বর্ণ উদ্ধার করেন। বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার সাজিদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন| 
 
জানা গেছে, সিলেট এম এম জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে স্বর্ণের চালান আসছে এমন খবরের ভিত্তিতে বিমানটিতে তল্লাশি চালান কাস্টমস কর্মকর্তারা। এক পর্যায়ে বিমান থেকে ৭ কেজি ওজনের ৬০ পিস স্বর্ণ উদ্ধার হয়।
 
 
ইত্তেফাক/ইউবি