সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে জামায়াত-শিবিরের ১২ নেতা-কর্মীসহ ৩৮ জনকে আটক করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় উদ্ধার করা হয় ১টি শার্টার গান, ৫টি পেট্রোল বোমা ও ৩টি ককটেল।
গ্রেফতারকৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ১০ জন, কলারোয়া থানা ৬ জন, তালা থানা ৬ জন, কালিগঞ্জ থানা ৩ জন, শ্যামনগর থানা ৩ জন, আশাশুনি থানা ৩ জন, দেবহাটা থানা ৪ জন ও পাটকেলঘাটা থানা থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
ইত্তেফাক/জামান
