‘লটারি’ নাটকের মঞ্চায়ন ও গানের অনুষ্ঠান

আপডেট : ১২ এপ্রিল ২০১৯, ২১:৩৬

 

নিউইয়র্কে এই গ্রীষ্মের এই মৌসুমে বাংলাদেশি একাধিক তারকাদের ইভেন্ট অনুষ্ঠিত হয়। তবে এক্ষেত্রে গানের কনসার্টের খবরই বেশি পাওয়া যায়। তবে আগামী ২৬ এপ্রিল নিউইয়র্কের কুইন্স প্যালেসে অনুষ্ঠিত হবে আজিজুল হাকিম ও রিচি সোলায়মান অভিনীত মঞ্চনাটক ‘লটারি’। এই প্রথমবারের মতো মঞ্চে আজিজুল হাকিম ও রিচি একসঙ্গে এমন একটি কমেডিনির্ভর নাটক করতে যাচ্ছেন। এছাড়া অনুষ্ঠানে গাইবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী তানভীর শাহিন। ‘লটারি’ নামের এই বিশেষ মঞ্চায়ন প্রসঙ্গে তানভীর শাহিন বলেন, ‘এর আগেও নিউইয়র্কে বিভিন্ন ধরনের নাটকের মঞ্চায়ন হয়েছে। তবে আজিজুল হাকিম ও রিচি সোলায়মান অভিনীত এমন একটি কমেডি নাটকের অপেক্ষায় আছি আমরা সবাই। টানা রিহার্সেল হচ্ছে এখানে। পাশাপাশি আমি গান গাইব। বরাবরের মতো আমার জনপ্রিয় গানের পাশাপাশি হারানো দিনের কিছু গান শোনাব। আশা করছি দারুন এক মনোমুগ্ধকর সন্ধ্যা দর্শকদের উপহার দিতে পারব।’