মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পদস্থ এক প্রশাসনিক কর্মকর্তা আশাবাদ ব্যক্ত করে বলেছেন, সন্ত্রাসবাদকে নির্মূল করাটা কতটা জরুরি, সে ব্যাপারে পাকিস্তানকে বোঝানোর ক্ষেত্রে নিজের স্বার্থেই ‘সহায়ক ভূমিকা’ নেবে চীন।
কারণ, বেইজিং চাইবে না সন্ত্রাসবাদে উপদ্রুত হয়ে থাকুক পাকিস্তান। চ্যালেঞ্জের মুখে পড়ুক পাকিস্তানের স্থায়িত্ব, স্থিতাবস্থা। তাই চীনসহ এই অঞ্চলের শান্তিকামী দেশগুলিকে নিয়ে তারা এ ব্যাপারে ইসলামাবাদকে বোঝাতে রাজি বলেও জানিয়েছেন হোয়াইট হাউজের ওই কর্তা।
ট্রাম্প প্রশাসনের ওই কর্তার বক্তব্য, চীনের সঙ্গে পাকিস্তানের সম্পর্কটা ঐতিহাসিক ও বহুদিনের। দু’টি দেশের সামরিক সম্পর্কও বেশ জোরদার। অর্থনৈতিক সম্পর্কটাও জোরদার হয়ে উঠছে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডরের (সিপিইসি) হাত ধরে। তার কথায়, ‘সন্ত্রাসবাদকে নির্মূল প্রশ্নে আমেরিকা যা ভাবে, তার সঙ্গে চীনের খুব একটা দ্বিমত নেই। পাকিস্তান জঙ্গিদের অভয়ারণ্য হয়ে থাকলে তা চীনের স্বার্থ রক্ষা করবে না।’
ইত্তেফাক/সেতু
