নেত্রকোনার খালিয়াজুরীতে তিন মাসের অন্তঃসত্বা গৃহবধূ লাকী তালুকদারের (১৬) রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী বেনু তালুকদারকে থানায় আটক করা হয়েছে।
সোামবার রাত ৮টার দিকে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যাওয়া লাকী উপজেলার উদয়পুর গ্রামের বাসিন্দা।
লাকীর মা সাবেক ইউপি সদস্য ছায়া রানী সরকার জানান, ৭ মাস পূর্বে একই গ্রামের বেনুর সঙ্গে প্রেম করে লাকীর বিয়ে হয়। এ বিয়ে বেনুর পরিবার মেনে নিতে না পেরে লাকীর ওপর প্রায়ই নির্যাতন করতো। এরই ধারাবাহিকতায় তারা সোমবার সকালে পরিকল্পিতভাবে পার্শ্ববর্তী উদয়পুর বাজার থেকে ইঁদুরনাশক বিষ এনে তিন মাসের অন্তঃসত্বা লাকীকে ওষুধের নাম করে খাইয়ে দেয়। পরে বিকেলে স্থানীয় হাসপাতালে নিয়ে আসার পর রাত ৮টার দিকে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
খালিয়াজুরী থানার ওসি মো. মহসীন জানান, লাশ মর্গে পাঠানোর ব্যাবস্থা হচ্ছে। এ ব্যাপারে লাকীর স্বামী বেনুকে সন্দেহজনক ভাবে আটক করাসহ থানায় ইউডি মামলা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে পরবর্তী ব্যাবস্থা নেয়া হবে।
ইত্তেফাক/নূহু
