উত্যক্ত: ঈশ্বরদীতে ২ কনস্টেবল ক্লোজড

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৮, ২৩:২৮
 
ঈশ্বরদী জংশন স্টেশনে নারী যাত্রীকে উত্যক্ত করার ঘটনায় রেলওয়ে থানা পুলিশের ২ কনস্টেবলকে ক্লোজড করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ঈশ্বরদী বৃহত্তর জংশন স্টেশনে এই ঘটনা ঘটে।
 
অফিসার ইনচার্জ রুহুল আমিন খান যাত্রী এবং উপস্থিত মানুষের অভিযোগ শুনে তাৎক্ষণিক ঘটনা তদন্ত করেন এবং ওই ২ পুলিশকে ক্লোজড করেন। অভিযুক্ত পুলিশ সদস্যরা হলেন, সাজ্জাদ (১০৭৮) ও অসীম (১০৭৯)। তাদের সৈয়দপুর রেলওয়ে পুলিশ লাইনে পাঠানো হবে বলে তিনি জানান। 
 
ইত্তেফাক/আরকেজি