‘প্রযুক্তিবিষয়ক শিক্ষার মাধ্যমে মানবসম্পদ গড়ে তুলতে হবে’

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৮, ২১:১৫
 
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, নতুন প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ করে তুলতে বিশ্ববিদ্যালয়ের ভুমিকা গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয়গুলোতে জ্ঞানচর্চা ও নতুন জ্ঞান সৃষ্টির মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে হবে।
 
আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আহ্ছানউল্লাহ ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড টেকনোলজির ১০ম সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের প্রতিনিধি হিসেবে সভাপতির বক্তৃতায় একথা বলেন। 
 
শিক্ষামন্ত্রী বলেন, আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক শিক্ষাদানের মাধ্যমে আমাদের মানবসম্পদকে সমৃদ্ধ করতে হবে। বিশ্বায়নের এই যুগে দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির সঙ্গে সমানতালে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে এটি অপরিহার্য।
 
ইত্তেফাক/কেকে