পাঁচবিবিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

আপডেট : ১১ জানুয়ারি ২০১৮, ১৩:১৫
 
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বড়মানিক এলাকায় ট্রাক্টর ও রিকশাভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে আরও দুইজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহতের নাম- উপজেলার বড়মানিক গ্রামের মৃত আহাম্মদ আলীর ছেলে ইদ্রিস আলী (৬০)। তিনি ভ্যানচালক। আহতরা হলেন- ওই গ্রামের আবুল হোসেনের  দুই ছেলে ছানোয়ার হোসেন সামু (৩৫) ও ছামিরুল ইসলাম (৩২)।
 
এলাকাবাসী জানায়, ভোর ৫টার দিকে প্রচণ্ড কুয়াশার মধ্যে মাছ ধরার জন্য তারা নিজস্ব রিকশাভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। বাড়ির সন্নিকটেই পাঁচবিবি-ধরঞ্জী সড়কের বড়মানিক ঈদগাহমাঠ এলাকায় একটি খালি ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ফরিদ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
 
ইত্তেফাক/জামান