মেহেরপুরে শীতজনিত রোগে নারীর মৃত্যু

আপডেট : ১২ জানুয়ারি ২০১৮, ১৯:২১
 
মেহেরপুর সদর উপজেলার হিজুলী গ্রামে শীতজনিত রোগে শুক্রবার সকালে আখতানুন বিবি (৫৪) নামে এক নারী মারা গেছেন। তিনি নুর হকের স্ত্রী।
 
এছাড়া গত কয়েকদিনে হিজুলীতে আরো ২জন এবং রাজনগরের একজন মারা গেছেন। এই নিয়ে গত এক সপ্তাহে ৩জন শীতজনিত রোগে মারা যাওয়ার খবর পাওয়া গেল।
 
মেহেরপুরে শীতের তীব্রতা বেড়েছে। হতদরিদ্র জনগোষ্ঠী হিমেল বাতাস ও প্রচণ্ড ঠাণ্ডায় কাবু হয়ে পড়েছে। দিনভর ঘন কুয়াশায় ঢেকে থাকছে প্রকৃতি। 
 
ইত্তেফাক/আরকেজি