মনপুরা (ভোলা) সংবাদদাতা
শুক্রবার মনপুরায় স্বামীর বাড়িতে গলায় ফাঁস অবস্থায় ঝুলন্ত এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গৃহবধূর নাম কারিমা (২০)। সে উপজেলার চরফৈজুদ্দিন গ্রামের আবদুল হাইয়ের মেয়ে। ঘটনার পর থেকে স্বামী মো. বেলাল পলাতক রয়েছে।
কারিমার ভাই কাউছার জানান, তার বোন চার মাসের অন্তঃসত্ত্বা। যৌতুকের জন্য বোনের স্বামী বেলাল নির্যাতন করে মেরে ফেলেছে।
এদিকে নিহতের দেবর সাদ্দাম জানান, অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
মনপুরা থানার ওসি ফোরকান আলী জানান, স্বামীর বাড়ি থেকে গলায় ফাঁস অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। ওই গৃহবধূর পরিবারের পক্ষে কেউ মামলা করতে চাইলে মামলা নেওয়া হবে।
