মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে ভাল সম্পর্ক রয়েছে। ট্রাম্প বলেন, উত্তেজনা সত্ত্বেও কিমের সঙ্গে তিনি সুসম্পর্ক বজায় রেখেছেন।
IMG0
হোয়াইট হাউসে এক বছর পূর্তি উপলক্ষ্যে ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাত্কারে ট্রাম্প বলেন, কিম জং উনের সঙ্গে আমার সম্পর্ক সম্ভবত ভাল, কথাটা যে চমকে দেওয়ার মতো তা বলার অপেক্ষা রাখে না। তা বুঝেই ট্রাম্প বলেছেন, আমার মনে হয়, আপনারা অবাক হলেন। কখনো কিমের সঙ্গে কথা বলেছেন কিনা সেই প্রশ্ন এড়িয়ে যান ট্রাম্প।
IMG1
তিনি বলেন, আমি এটা বলছি না যে কথা বলিনি, আবার এটাও বলছি না যে কথা বলেছি। আসলে এই বিষয়ে কিছু বলতে চাই না। প্রেসিডেন্ট ট্রাম্প আরো দাবি করেন, কিমকে কঠোর ভাষায় কথা বলাটা ছিল কৌশলের অংশ।
ইত্তেফাক/মোস্তাফিজ
