ফুজিমুরিকে ক্ষমা করে দেয়ার সমর্থনে লিমায় শত শত লোকের সমাবেশ

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৮, ১৩:১৭
 
পেরুর সাবেক শক্তিমান নেতা আলবার্তো ফুজিমুরিকে বিতর্কিতভাবে ক্ষমা করে দেয়ার সমর্থনে শুক্রবার দেশটির রাজধানী লিমায় শত শত লোক সমাবেশ করেছে। পতাকা নেড়ে এবং প্রেসিডেন্ট পেদ্রো পাবলো কুজিনস্কির ছবি ওপরে তুলে ধরে সাবেক এ প্রেসিডেন্টের সমর্থকরা রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তারা উচ্চ কণ্ঠে বলে ‘বন্ধু, পেরু আপনার সাথে রয়েছে এবং আর কখনো সন্ত্রাসবাদ না।’
IMG0
 
উল্লেখ্য, ১৯৯০ থেকে ২০০০ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার সময় মানবাধিকার লঙ্ঘন করার দায়ে ৭৯ বছর বয়সী ফুজিমুরিকে ২৫ বছরের কারাদণ্ড দেয়া হয়। তবে বামপন্থী গেরিলাদের উত্থান ঠেকাতে তার কঠোর অভিযানের জন্য পেরুর অনেকের কাছে তিনি শ্রদ্ধারও পাত্র।
 
ইত্তেফাক/মোস্তাফিজ