আফগানিস্তানে একশ কেজি বিস্ফোরকসহ ২ জন গ্রেপ্তার

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৮, ১৯:০৮
আফগানিস্তানের রাজধানী কাবুলের পূর্বাঞ্চল থেকে পুলিশ একশ কেজি বিস্ফোরকসহ ২ জনকে গ্রেপ্তার করেছে। স্থানীয় মিডিয়া এরিয়ানার বরাত দিয়ে বার্তা সংস্থা সিনহুয়া এখবর জানাচ্ছে।
 
কাবুলের ডেপুটি পুলিশ প্রধান হকনেওয়াজ হাকিয়ার বলেন, ‘কাবুলের পুল আই চারখি এলাকায় বৃহস্পতিবার রাতে গ্রেফতারের এ ঘটনা ঘটে। বোমা তৈরির কাঁচামাল পরিবহনের সময় পুলিশ ২ সন্ত্রাসীকে বিস্ফোরকসহ আটক করতে সক্ষম হয়।’ গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্যে সংশ্লিষ্ট দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে। সিনহুয়া।
 
ইত্তেফাক/সেতু