চরভদ্রাসনে গরুর রশি ছেঁড়া প্রতিযোগিতা

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৮, ২০:২৬
 
পৌষ সংক্রান্তী উপলক্ষে ফরিদপুরের চরভদ্রাসনে শনিবার বিকেলে গরুর রশি ছেঁড়ার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের ভাঙ্গার মাথা নামকস্থান নামে পরিচিত বিসাই মাতুব্বরের ডাঙ্গী মাঠে কয়েক হাজার দর্শক সমেবেত হয়। 
 
চর হরিরামপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আমির হোসেন খানের সভাপতিত্বে গরু দোর প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী (নিক্সন)। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আমি আগে কখনও এমন সুন্দর গরুর রশি ছেঁড়া প্রতিযোগিতা দেখিনি, আজ আমি এটি উপভোগ করতে এসেছি।'
 
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. কাউসার হোসেন, গাজিরটেক ইউপি চেয়ারম্যান মো. ইয়াকুব আলী, হরিরামপুরের সাবেক ইউপি চেয়ারম্যান কেএম ওবায়দুল বারি দিপু, আনোয়ার আলী মোল্যা, মো. বাবুল খান, মো. বজলু মৃধা, চরহরিরামপুর ইউপির সাবেক সদস্য মো. জুলহাস মেম্বার, মো. মোশাররফ হোসেন প্রমুখ। 
 
ইত্তেফাক/আরকেজি