কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা শুক্রবার মাধবপুরে ২হাজার ৬শ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। মাধবপুর উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসন ও কৃষি সমপ্রসারণ বিভাগ আয়োজিত বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহববু আলী এমপি। হবিগঞ্জ কৃষি সমপ্রসারণ বিভাগের অতিরিক্ত উপ-পরিচালক মোস্তফা ইকবাল আজাদ, মাধবপুর থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, মুক্তিযোদ্ধা সুকোমল রায়, চেয়ারম্যান ফারুক পাঠান বক্তব্য রাখেন।
আউশ ধানের আবাদ বৃদ্ধিতে করণীয় শীর্ষক কর্মশালা
ময়মনসিংহ প্রতিনিধি শুক্রবার ময়মনসিংহে আউশ ধানের আবাদ বৃদ্ধিতে করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ বিভাগের কনফারেন্স কক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের বাস্তবায়নে এবং ময়মনসিংহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় কর্মশালয় ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব(সম্প্রসারণ) সনত্ কুমার সাহা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব(গবেষণা) কমলারঞ্জন দাশ, বিনার মহাপরিচালক ড. বীরেশ কুমার গোস্বামী প্রমুখ।
‘হদি’ সম্প্রদায়ের উন্নয়ন বিষয়ক সেমিনার
দুর্গাপুর (নেত্রকোনা) সংবাদদাতা দুর্গাপুরে বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির গবেষণা শাখার আয়োজনে শুক্রবার হদিদের সমাজ, সংস্কৃতি ও উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। একাডেমির হলরুমে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন এলাকা থেকে আসা ‘হদি’ সম্প্রদায়ের নারী-পুরুষের অংশগ্রহণে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক শরদিন্দু সরকার স্বপন হাজংয়ের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল আহম্মেদ। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক টিডব্লিউএ অ্যাডভোকেট বিপুল হাজং।
বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও চক্ষু শিবির
ফুলবাড়ি (দিনাজপুর) সংবাদদাতা শুক্রবার ফুলবাড়িতে বেসরকারি সংস্থা বেসিকের উদ্যোগে বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ চত্বরে বিনামূল্যে চক্ষু শিবিরসহ স্বাস্থ্যসেবা দেয়া হয়েছে। বাংলাদেশ এডেরটিষ্ট ইউনিয়ন মিশন ও এএসআই’র সহযোগিতায় আয়োজিত চক্ষু শিবির এবং স্বাস্থ্য সেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেসিকের নির্বাহী পরিচালক শ্যামল চন্দ্র সরকার। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন এএসআই বিএইউএম ঢাকা চেষ্টারের চেয়ারম্যান মি. পবন রিচিল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মিশনের উত্তরবঙ্গের মহিলা ও শিশু বিষয়ক প্রশিক্ষক মেরি মিত্র, বাংলা হোপের নির্বাহী পরিচালক সুচিত্রা সরেন প্রমুখ।
সুন্দরগঞ্জে বিনামূল্যে সার-বীজ বিতরণ
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা শুক্রবার সুন্দরগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে আউশ প্রণোদনা কর্মর্সূচির বিনামূল্যে সার ও বীজ বিতরণ উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি অফিস আয়োজিত কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রেজা-ই-মাহমুদের সভাপতিত্বে উদ্বোধনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গাইবান্ধার উপ-পরিচালক কৃষিবীদ এসএম ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক টিআইএম মকবুল হোসেন প্রামাণিক, যুগ্ম আহবায়ক সাজেদুল ইসলাম প্রমুখ।
চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা বৃহস্পতিবার মধুখালীতে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০১৮-২০১৯ আউশ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি প্রশিক্ষণ মিলনায়তনে উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাব মন্ডলের সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. সাইফুর রহমান হিমুর সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তফা মনোয়ার। ইউনিয়ন চেয়ারম্যানদের মধ্যে জাহিদুর রহমান বিশ্বাস বাবু, মো. খুরশিদ আলম মাসুম, মোল্ল্যা মো. ইসহাক হোসেন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
