সাতক্ষীরার আশাশুনিতে হতদরিদ্র দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার সকালে উপজেলার বড়দল গ্রামে ইনার হুইল ক্লাব অব ঢাকার উদ্যোগে উক্ত শীত বস্ত্র বিতরণ করা হয়।
ইনার হুইল ক্লাব অব ঢাকার হিউম্যানিটি প্রজেক্টের আওতায় উক্ত শীত বস্ত্র বিতরণ করেন সংগঠনটির আই.এস.ও (ইন্টারন্যাশনাল সার্ভিস অর্গানাইজার) সাবেক সেনা কর্মকর্তা লেঃ কর্নেল জামায়াত হোসেনের স্ত্রী মিসেস নার্গিস জামায়েত।
এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন, সাবেক সেনা কর্মকর্তা লেঃ কর্নেল জামায়াত হোসেন, বড়দল ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আকের আলী গাজী, সাবেক পুলিশ কর্মকর্তা এলাহি বকস, ইউপি সদস্য আব্দুর রশিদ গাজী প্রমুখ।
উক্ত শীত বস্ত্র বিতরন অনুষ্ঠান থেকে বড়দল ইউনিয়নের শতাধিক হতদরিদ্র দুঃস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। পরে সেখানে স্থানীয় একটি এতিম খানায় ছাগলও বিতরণ করা হয়।
ইত্তেফাক/আনিসুর
