সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৮, ১৫:৫৪
 
সাতক্ষীরার দেবহাটায় গাড়ির চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাত এক পথচারী নিহত হয়েছেন। আজ রবিবার সকালে সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কের দেবীশহর মহিলা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। তবে তার নাম পরিচয় এখনো জানা যায়নি।
 
দেবহাটা থানার ওসি কাজী কামাল হোসেন জানান, সকালে দেবহাটার উপজেলার দেবীশহর মহিলা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ৫০ বছরের বেশি বয়সের এক পুরুষ পথচারী গাড়ির চাকায় পিষ্ট হয়ে মারা গেছেন বলে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে। 
 
তিনি আরো জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 
 
ইত্তেফাক/কেকে