তালা হাসপাতালে ডাক্তার সংকট নিরসনের দাবি

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৮, ০১:৫৫

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার সংকট নিরসনসহ বিভিন্ন দাবিতে সোমবার প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হয়।

তালা প্রেসক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধন ও পথসভার সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু। তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমানের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন তালা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম, মহিলা কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রহমান, শহীদ মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ এনামুল ইসলাম, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক মো. রফিকুল ইসলাম, তালা সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুর রশিদ প্রমুখ।

ইত্তেফাক/নূহু