ইন্দোনেশিয়ার পূর্ব প্রান্তের পাপুয়া প্রদেশে অপুষ্টিজনিত রোগ ও হামে গত কয়েক মাসে বেশকিছু শিশু মারা গেছে। মঙ্গলবার দেশটির এক সামরিক মুখপাত্র একথা জানান। এর কারণ হিসেবে তিনি প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা সেবার অপ্রতুলতার বিষয়টি তুলে ধরেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।
প্রেসিডেন্ট জোকো উইদোদো ২০১৪ সালে দ্বীপটিতে অবকাঠামো ব্যবস্থার উন্নয়নের অঙ্গিকার করার পরই সবচেয়ে বেশি শিশু মারা গেছে বলে বলা হচ্ছে। প্রত্যন্ত আসমাত অঞ্চলে হাম ও অপুষ্টিজনিত রোগে আক্রান্ত হয়ে অন্তত ৫৯ শিশু মারা গেছে। পাপুয়ার সামরিক মুখপাত্র মুহাম্মদ আইদি বলেন, ওই এলাকার চিকিৎসক সংকট রয়েছে।
তিনি আরো বলেন, ‘স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা আমাদের এই শিশুদের মৃত্যুর বিষয়টি জানিয়েছেন।’ আসমাতে প্রায় ১ লাখ ২৯ হাজার মানুষ বাস করে। এএফপি।
ইত্তেফাক/সেতু
