কালিহাতীতে অবৈধভাবে উত্তোলন হচ্ছে বালু

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৮, ০২:৪৯

কালিহাতীতে চলছে অবৈধভাবে বালু উত্তোলন। অবৈধ এ বালু উত্তোলন বন্ধ হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এ দিকে, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে গ্রামের পর গ্রাম ও বাড়িঘর চলে যাচ্ছে নদীগর্ভে।

উপজেলার গোহালিয়াবাড়ি ইউনিয়নে বেলটিয়ায় ধলেশ্বরী নদীর মুখতলায় কয়েকটি বাংলা ড্রেজার দিয়ে অবৈধভাবে দীর্ঘদিন যাবত্ বালু উত্তোলন করছে স্থানীয় কিছু প্রভাবশালী। এছাড়া স্থানীয় কতিপয় প্রভাবশালী যমুনা নদীতে বালু উত্তোলনের জন্য আধুনিক ড্রেজার বসিয়েছে। এছাড়া কালিহাতী উপজেলার বিভিন্ন নদীতে ১০টি ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন হচ্ছে।

এ দিকে, অবৈধভাবে বালু উত্তোলন করার কারণে যমুনা তীরবর্তী বেলটিয়া, আলিপুর, বল্বভবাড়িসহ অনেক গ্রামে শতাধিক বাড়িঘর ইতোমধ্যে নদীগর্ভে চলে গেছে। পরিবর্তন হচ্ছে- গ্রামের মানচিত্র। দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা বঙ্গবন্ধু সেতুর দক্ষিণে সেতু রক্ষা গাইড বাঁধ ধসে গেছে। প্রভাবশালীরা বালু উত্তোলন ও ব্যবসার সঙ্গে জড়িত থাকায় ভুক্তভোগীর প্রতিবাদ করার সাহস পর্যন্ত পায় না।

কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার শাহীনা আক্তার প্রশাসনের গাফিলতির অভিযোগ অস্বীকার করে বলেন- আমরা খবর পাওয়া মাত্রই ব্যবস্থা নিচ্ছি।

ইত্তেফাক/নূহু