মেক্সিকোয় গণকবর থেকে ৩২ মৃতদেহ উদ্ধার

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৮, ১২:৪৭
 
মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য নায়ারিতে একটি গণকবরে অন্তত ৩২টি লাশ পাওয়া গেছে। মঙ্গলবার কর্তৃপক্ষ একথা জানায়।
 
স্থানীয় প্রসিকিউশনের অফিসের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, গ্রামীণ এলাকায় একটি কলা বাগানের অদূরে শনিবার প্রথম গণকবরটি সনাক্ত করা হয়। সেখানে নয়টি লাশ ছিল।
 
সূত্রটি আরো জানায়, পাশেই অপর দুটি গণকবর সনাক্ত করা হয়েছে। এসব কবরের লাশ প্রায় সম্পূর্ণই পচে গেছে।
IMG0
 
পরে একই অফিসের অপর সূত্র থেকে বলা হয়েছে, এখন পর্যন্ত গণকবর থেকে ৩২টি লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
 
ইত্তেফাক/মোস্তাফিজ