সিরাজগঞ্জে ট্রাক চাপায় গৃহবধূ নিহত

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৮, ১৮:০৭
 
বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের মুলিবাড়িতে সড়ক দুর্ঘটনায় এক গৃহবধূ নিহত হয়েছেন। 
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ বুধবার দুপুরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের মুলিবাড়িতে রঞ্জিতা (৪৫) নামে এক গৃহবধূ রাস্তা পাড় হওয়ার সময় একটি বালু বোঝাই ট্রাক চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত রঞ্জিতা মুলিবাড়ি গ্রামের খোকন আকন্দের স্ত্রী। 
 
পুলিশ লাশ উদ্ধার কর ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। 
 
ইত্তেফাক/কেকে