গাজীপুরে জোড়া খুনের প্রধান আসামিসহ গ্রেফতার ৫

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৮, ১০:৩৯
 
গাজীপুরের টঙ্গিতে চাঞ্চল্যকর জোড়া খুন মামলার প্রধান আসামি এবং মূল পরিকল্পনাকারী হুমায়ুনসহ পাঁচজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১। আজ বৃহস্পতিবার ভোরে তাদের গ্রেফতার করা হয়।
 
এ সময় তাদের কাছ থেকে দুইটি বিদেশি পিস্তল, দেশীয় অস্ত্র এবং মাদক উদ্ধার করা হয়।
 
উল্লেখ্য, গ্রেফতারকৃতরা প্রবাসী আক্তার হোসেন ও আসিবুর রহমান মিম খুনের আসামি বলে জানা গেছে।
 
ইত্তেফাক/কেকে