জেট এয়ারওয়েজের আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ

আপডেট : ১৩ এপ্রিল ২০১৯, ০১:১৩

 

ইত্তেফাক ডেস্ক

আন্তর্জাতিক সব ফ্লাইট বাতিল করেছে ঋণ সংকটে জর্জরিত ভারতের বৃহত্তম বেসরকারি এয়ারলাইনস জেট এয়ারওয়েজ। ইজারা প্রতিষ্ঠানকে ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ হওয়ায় বৃহস্পতিবার আরো ১০টি উড়োজাহাজকে গ্রাউন্ডেড রাখায় বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। আন্তর্জাতিক সেবা চালু রাখতে ভারতের যেকোনো এয়ারলাইনসকে তাদের বহরে অন্তত ২০টি উড়োজাহাজ রাখতে হয়। ১০০ কোটি ডলারের ঋণে জর্জরিত এয়ারলাইনসটি সম্ভাব্য বিপর্যয় এড়াতে জোর প্রচেষ্টা চালাচ্ছে। ইউরোপ ও এশিয়াসহ সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকার খবর জানা গেছে। -বিবিসি