গোদাগাড়ীতে ১৯৪ বোতল চোলাই মদসহ যুবক আটক

আপডেট : ২০ জানুয়ারি ২০১৮, ১৩:৫৭
 
রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে ১৯৪ বোতল চোলাই মদ সহ দুলাল (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আজ শনিবার সকাল ৯টার সময় তাকে আটক করা হয়।
 
জানা যায়, উপজেলার কাশিমপুর এলাকায় অলকাতলা উচ্চ বিদ্যালয়ের সামনে অভিযান চালানোর সময় চাঁপাইনবাবগঞ্জগামী একটি ভুটভুটি চোলাই মদ নিয়ে পালানোর চেষ্টা করে। এসময় অপস্ অ্যান্ড ইন্টেলিজেন্স সেল-৪ এপিবিএন বগুড়া অঞ্চলের সদস্যরা বালিয়াঘাট্রা মোড় থেকে চোলাই মদসহ দুলালকে আটক করে। দুলাল উপজেলার দিগরাম খইরা এলাকার আলী মোহাম্মাদের ছেলে।
 
গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আলতাফ হোসেন বলেন, এই ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে দুলালকে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
 
ইত্তেফাক/এসএস